এসএসসি : রাজ্যকে একযোগে আক্রমণে সেলিম-অধীর 

0
203
SSC Salim Adhier in a simultaneous attack on the state
SSC Salim Adhier in a simultaneous attack on the state

মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে চাকরি দুর্নীতির সমস্ত টাকা উদ্ধার করতে হবে। এসএসসি-র সম্পূর্ণ প্যানেল বাতিলের পর এভাবেই রাজ্য সরকারকে নিশানা করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

তিনি আরও বলেছেন তৃণমূল সারা রাজ্যে দুর্নীতির বীজ বপন করেছে। আর রাজ্যের শিক্ষা দফতর থেকে শুরু করে, শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী ও তাঁর ভাইপো এই দুর্নীতির বেশিরভাগ টাকার ভাগ নিয়েছেন। এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন এসএসসি রায় নিয়ে কোর্টের ব্যাপারে তিনি কিছু বলবেন না। তবে এর সঙ্গে তাঁর মন্তব্য কংগ্রেস চায়, যোগ্যরা যেন বঞ্চিত না হয়। স্বচ্ছভাবে সমস্ত নিয়োগ হোক বলেও দাবি করেছেন অধীর চৌধুরী। তিনি আরও বলেছেন দুর্নীতি আর তৃণমূল একে ওপরের সমর্থক। রাজ্যের সমস্ত ক্ষেত্রে দুর্নীতি করেছে তৃণমূল।