একাদশ-দ্বাদশের পর এবার নবম-দশমের লিখিত পরীক্ষার ফলপ্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। এসএসসি-র দেওয়া তথ্য অনুযায়ী, নবম-দশম শ্রেণির জন্য ২৩ হাজার ২১২টি শূন্যপদ ছিল। পরীক্ষায় বসেছিলেন ২ লক্ষ ৯৩ হাজার ১৯২ জন। মোট ১১টি বিষয়ে এই পরীক্ষা গ্রহণ করা হয়েছিল। চাকরিপ্রার্থীরা নিজেরাই কমিশনের দুটি ওয়েবসাইট থেকে লিখিত পরীক্ষার নম্বর জানতে পারবেন। ফলপ্রকাশের পরই এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
গ্রাম থেকে শহর
News & Much More
