গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk এসি ঘরে পড়াশোনা, অভিনব উদ্যোগ দোহারপাড়া প্রাইমারি স্কুলে

    এসি ঘরে পড়াশোনা, অভিনব উদ্যোগ দোহারপাড়া প্রাইমারি স্কুলে

    0
    510
    nadia AC school
    nadia AC school

    গরমের ছুটি কাটিয়ে মন খারাপ নিয়ে স্কুলে যেতেই বেজায় খুশি কচিকাঁচারা। কারণ স্কুলে তো আর গরম নেই। সৌজন্যে স্যাররা। আর স্কুল শিক্ষকদের এই মাস্টার স্ট্রোকে স্কুলে গেড়েছে পড়ুয়াদের উপস্থিতির হার।

    রানাঘাটের হবিবপুরের দোহারপাড় প্রাথমিক স্কুলের শিক্ষকরা নিজেদের টাকায় ক্লাসরুমের জন্য কিনেছেন ২ টনের এসি। বাইরে জখম তীব্র গরমে টিকে থাকা দায়। তখন স্কুলে ঠান্ডা হাওয়ায় বসে ক্লাস করতে পেরে স্বভাবতই উচ্ছ্বসিত খুদে পড়ুয়ারা। দোহারপাড়া প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের সংখ্যা ৫২ জন। শিক্ষক এবং শিক্ষাকর্মী মিলিয়ে আরও ৫ জন। ক্লাস রুম ২টো। স্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর সরকার জানিয়েছেন আপাতত একটি ক্লাসরুমে এসির ব্যবস্থা করা হলেও আগামীতে অন্য ক্লাসেও বসানো হবে। শুধু এসি নয়, পড়ুয়াদের জন্য স্কুলে স্মার্ট টিভি, ওয়াটার পিউরিফায়ার রাখার কথাও ভাবা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। পড়ুয়াদের সরকারি স্কুলমখী করতে এমন অভিনব উদ্যোগ প্রশংসিত হচ্ছে সব মহলে।