এস বসু রায় সংস্থার কর্মীদের সিবিআই জেরা

0
279
CBI interrogation of S. Basu Roy organization workers
CBI interrogation of S. Basu Roy organization workers
ওএমআর দুর্নীতিকাণ্ডে এস বসু রায় অ্যান্ড কোম্পানির অফিসে টানা চার দিন তল্লাশি অভিযানের পর এ বার সেখানকার কর্মচারী এবং কর্তাদের নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। সোমবার তাঁদের নিজাম প্যালেসে টানা জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
সূত্রের খবর, তল্লাশি অভিযান শেষে এস বসু রায় সংস্থা থেকে ৩৫টির বেশি হার্ডডিস্ক এবং দু’টি সার্ভার বাজেয়াপ্ত করে নিয়ে যায় সিবিআই। সেই সব হার্ডডিস্কে কী আছে, সার্ভারে আদৌ নষ্ট করা ওএমআরগুলি রয়েছে কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারী অফিসারেরা। সেই সূত্র ধরেই সংস্থার বেশ কয়েক জন কর্মচারীকে ডেকে পাঠায় সিবিআই। সেই তালিকায় ছিলেন প্রাক্তন কর্মীরাও। এমনকি, এক জন কর্তাকেও ডাকা হয়েছিল। এর আগে দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এই সংস্থারই এক জন কর্মী এবং এক জন কর্তাকে গ্রেফতার করেছিল সিবিআই।