
নিজেদের ঐতিহ্য বজায় রাখার জন্য নির্বাচনে লড়ছে ইন্ডিযা জোট। মধ্যপ্রদেশে নির্বাচনী জনসভায় বিরোধী জোটকে এইভাবেই নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেছেন, ভোটের প্রতিটি পর্বের পর পাকিস্তানের প্রতি কংগ্রেসের ভালোবাসা উত্তোরত্তর বৃদ্ধি পাচ্ছে। কংগ্রেস এবং ইন্ডিয়া জোট মানুষের বিশ্বাস এবং জাতীয় স্বার্থের কথা চিন্তা করে না। কংগ্রেসের মধ্যে দেশবিরোধী কথা বলার প্রতিযোগিতা চলছে। ২-২৫ বছর ধরে যারা কংগ্রেস করেছেন, তাঁরা এখন কংগ্রেস ছেড়ে যাচ্ছে। তাঁর অভিযোগ, বাবা সাহেব আম্বেদকরকে ঘৃণা করে কংগ্রেস। কংগ্রেস মনে করে সংবিধান তৈরিতে জহরলাল নেহেরু সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিলেন। এই পরিবারবাদীরা নিজেদের স্বার্থে মিথ্যে ইতিহাস রচনা করেছে। এখন সংবিধান নিয়ে মিথ্যা রচনা শুরু করেছে।








