ওএমআর ঃ শুক্রেও এস বসু রায় কোম্পানিতে সিবিআই

0
166
OMR SUKRE O S S BASU ROY COMPANY TE CBI
OMR SUKRE O S S BASU ROY COMPANY TE CBI
ওএমআর দুর্নীতির খোঁজে মঙ্গলবার থেকে টানা তল্লাশি শুক্রবারেও। হাইকোর্টের নির্দেশের পর প্রাথমিক নিয়োগে ওএমআর দুর্নীতি খুঁজতে অলআউট অভিযানে নেমেছে সিবিআই।
মঙ্গল, বুধ, বৃহস্পতির পর শুক্রবার পরপর টানা চারদিন এস বসু রায় অ্যান্ড কোম্পানিতে সাইবার বিশেষজ্ঞদের নিয়ে তল্লাশি সিবিআইয়ের। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর  বিশেষজ্ঞরা জানিয়েছেন প্রচুর তথ্য সার্ভার থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। দুর্নীতির তদন্তের শেষ দেখতে সেইসব তথ্য পুনরুদ্ধার করতে চায় সিবিআই। ইতিমধ্যে একাধিক সার্ভার বাজেয়াপ্ত করা হয়েছে।