ওএমআর দুর্নীতি: ৩৬ হার্ডডিস্ক উদ্ধার, সার্ভারও

0
187
OMR DURNITI 36 HDD UDDHAR
OMR DURNITI 36 HDD UDDHAR

ওএমআর দুর্নীতির খোঁজে সাদার্ন অ্যাভিনিউ-র এস বসুরায় কোম্পানিতে টানা ৪ দিন তল্লাশিতে ৩৬ টি হার্ড ডিস্ক উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে ২টো সার্ভার।

ওএমআর দুর্নীতির হাইকোর্টের অলআউট অভিযানের নির্দেশের পরেই এস বসুরায় কোম্পানিতে ম্যারাথন তল্লাশি চালায় সিবিআই। সাইবার বিশেষজ্ঞরা মনে করছেন সার্ভারের মধ্যে থাকা হার্ড ডিস্ক থেকে প্রচুর ডেটা মোছা হয়েছে। সেই ডেটা পুনরুদ্ধারে দিল্লি, হায়দরাবাদের সাইবার বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে বলে খবর। তথ্য লোপাট করতেই হার্ড ডিস্কের ডেটা মোছা হয়েছে। মুছে ফেলা তথ্যেই রহস্য লুকিয়ে থাকতে পারে বলে মনে করছে কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা।