
সন্দীপ ঘোষ এই মুহূর্তে কোন পদে রয়েছেন তা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। স্বাস্থ্যভবনে সাংবাদিক বৈঠকে নারায়ণ স্বরূপ নিগমকে সন্দীপ ঘোষকে ওএসডি পদে নিয়োগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে গিয়েছেন। আনিয়েছেন সন্দীপ ঘোষ ছুটিতে রয়েছেন।
ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদ থেকে স্বাস্থ্যভবনের ওএসডি করা হয়েছে সন্দীপ ঘোষকে। স্যোশাল মিডিয়ায় এমন খবরে বিতর্ক শুরু হয়। এব্যাপারে প্রশ্ন করা হলে স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম স্পষ্ট করেছেন ওএসডি পদে নিয়োগ করা হয়নি সন্দীপ ঘোষকে। এই সংক্রান্ত যা তথ্য ছড়িয়েছে তা ভুয়ো। সন্দীপ ঘোষকে ওএসডি পদে নিয়োগ করা হয়নি। তাঁকে কোর্টের নির্দেশে ছুটিতে পাঠানো হয়েছে এবং ন্যাশানাল মেডিক্যাল কলেজে তাঁর পোস্টিংও বাতিল করা হয়েছে।
