ওড়িশায় বজ্রপাতে ৯ জনের মৃত্যু

0
120
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
ওড়িশায় বজ্রপাতে বিভিন্ন জেলায় নয় জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। এবারই প্রথম ওড়িশায় বজ্রাঘাতে এত মানুষের প্রাণহানি হয়েছে।
ওড়িশা পুলিশ জানিয়েছে, নিহতরা কোরাপুট, গঞ্জাম, গজপতী এবং ঢেঙ্কানল জেলার বাসিন্দা। শুক্রবার রাতের দুর্যোগে কোরাপুট জেলার লক্ষ্মীপুর থানা এলাকার পারিদিগুড়া গ্রামে বজ্রপাতে তিন মহিলার মৃত্যু হয়েছে।
সুত্রের খবর, একই পরিবারের সদস্যরা মাঠে কাজ করার সময় একটি অস্থায়ী কুঁড়েঘরে আশ্রয় নিয়েছিলেন। কুঁড়েঘরের উপর বাজ এসে পড়লে তিনজন মহিলারই মৃত্যু হয়। অন্যদিকে জাজপুর জেলার ধর্মশালা এলাকায় কালবৈশাখীর বজ্রপাতে দুই কিশোরের মৃত্যু হয়েছে।