ওড়িশা থেকে ফিরলেন প্রায় শতাধিক শ্রমিক 

0
277
About a hundred workers returned from Odisha
About a hundred workers returned from Odisha
বাংলাদেশি তকমা দিয়ে অত্যাচার, মারধরের মতো ঘটনার রেশ কাটিয়ে ওড়িশা থেকে পশ্চিমবঙ্গে ফিরেছেন প্রায় শতাধিক পরিযায়ী শ্রমিক। মঙ্গলবার দুপুরে ওড়িশা থেকে আসা জন শতাব্দী এক্সপ্রেসে পরিযায়ী শ্রমিকরা এসে পৌঁছন হাওড়া স্টেশনে।
অভিযোগ, ভারতের নাগরিক হওয়া সত্ত্বেও তাঁদের বাংলাদেশি বলে মারধর করে ওড়িশা থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। বৈধ আধার কার্ড থাকা সত্ত্বেও তাঁরা ওড়িশায় কাজ করতে পারছেন না। তাঁদের অভিযোগ, এই রাজ্যের লোকজনকে দেখলে এবং বাংলা বললেই তাঁদের বাংলাদেশি বলে মারধর করে তাড়িয়ে দেওয়া হচ্ছে। ওই মারধরের ঘটনা সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এই খবর পাওয়ার পর পদক্ষেপ নেয় নবান্নও। কিন্তু তাতেও যে বিশেষ লাভ হয়নি, শ্রমিকদের ফিরে আসাই তার প্রমাণ। এদিকে হাওড়ায় ফিরে এসে সেখান থেকে যে যার বাড়ি পৌঁছানোর জন্য উদ্যোগ নেয়। পরিস্থিতি সামাল দিতে ছিল হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা আসেন স্টেশন চত্ত্বরে।