ওন্দায় ২ তৃণমূলের নেতার দ্বন্দ্ব,ভাঙচুর ব্লক অফিসে

0
686
PRAKTON BIDHAYOKER SONGE BLOCK SOVAPOTIR DWANDO ONDA A
PRAKTON BIDHAYOKER SONGE BLOCK SOVAPOTIR DWANDO ONDA A
দুই গোষ্ঠীর মিছিল থেকে স্লোগান, পাল্টা স্লোগানে ওন্দায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশে। প্রাক্তন বিধায়ক অরূপ খাঁর সঙ্গে ব্লক সভাপতির দ্বন্দ্ব চরমে।
২১ জুলাইয়ের প্রস্তুতি ঘিরে ওন্দার বিঢিও অফিস মোড় থেকে মিছিল বের করেন ওন্দার প্রাক্তন বিধায়ক অরূপ খাঁ। পাল্টা মিছিল বার করে ব্লক সভাপতি উত্তম বিটও। ওই মিছিল থেকে অরূপ খাঁ দূর হঠো স্লোগানও দেওয়া হয়। পরে ব্লক অফিস ভাঙচুরের অভিযোগ ওঠে অরূপ খাঁ-র অনুগামীদের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে খোঁচা দিতে ছাড়ে বিজেপি। ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বলেছেন ভাগবাটোয়ারা নিয়ে তৃণমূল দুই গোষ্ঠীর দ্বন্দ্ব চলছে। তারই বহিঃপ্রকাশ ঘটেছে।