
ওপাড়ের ইসকনের সন্ন্যাসীর গ্রেফতারে আন্দোলন বাড়ছে এপাড়ে। বিজেপি বিধায়কদের পর বৃহস্পতিবার বাংলাদেশ ডেপুটি হাইকমিশন অভিযান করবে হিন্দু জাগরণ মঞ্চ।
ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে শিয়ালদহ থেকে মিছিল করে বাংলাদেশ উপ হাইকমিশনে যাবে মিছিলটি। বিষয়টি নিয়ে সরব হয়েছেন মুর্শিদাবাদের বেলডাঙার ভারত সেবাশ্রম সংঘের মহারাজ কার্তিক মহারাজ। এদিকে চিন্ময়কৃষ্ণের মুক্তির দাবিতে কলকাতায় মোমবাতি মিছিল করেছে কংগ্রেস। কলকাতায় ইসকন মন্দিরের সামনে থেকে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন পর্যন্ত মোমবাতি হাতে মৌন মিছিল করেছেন কংগ্রেসর কর্মী সমর্থকরা। তাদের বক্তব্য যেকোনও দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা সনিশ্চিত করা সরকারের দায়িত্ব।
সেজন্যই এই মিছিল। এদিকে ইসকনের সন্ন্যাসীর গ্রেফতারির প্রতিবাদে কাকদ্বীপ, কৃষ্ণনগর, বনগাঁয় মিছিল হয়েছে।








