ওপিডিতে চিকিৎসা না পেয়ে মার-ভাঙচুর উত্তরবঙ্গে, আটক ২ মহিলা

0
586
ওপিডিতে পরিষেবা না মেলায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভাঙচুর চালালোর অভিযোগ উঠেছে রোগী ও রোগীর পরিবারের লোকজনের বিরুদ্ধে। হাসপাতালের নিরাপত্তাকর্মীদের মারধর করা হয়েছে বলে অভিযোগ।
ঘটনায় দুই মহিলা সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উত্তরতবঙ্গ মেডিক্যালের আউডোরে লাইনে দাঁড়িয়েও পরিষেবা পায়নি বলে অভিযোগ। এরপরেই সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখান রোগী ও রোগীর পরিবারের লোকজন। উল্টে দেওয়া হয় চেয়ার। সুপারের ঘরে ঢুকে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। হাসপাতালের নিরাপত্তারক্ষীরা বাধা দিলে মারধর করা হয় বলে অভিযোগ। এরপরেই খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভাঙচুর চালানোর অভিযোগে ২ মহিলা সহ ৩ জনকে আটক করে পুলিশ। যদিও অভিযুক্তদের দাবি তাঁরা সিনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন কিন্তু তাদের বাধা দেয় নিরাপত্তারক্ষীরা।