ওমানে সমুদ্রে তেলের ট্যাঙ্কা উল্টে নিখোঁজ ভারতীয়-সহ ১৬ নাবিক

0
257
16 Indian sailors missing after oil tanker capsizes in Oman
16 Indian sailors missing after oil tanker capsizes in Oman
ওমানে মাঝ সমুদ্রে তেলের ট্যাঙ্কার উল্টে যাওয়ার ঘটনায় নিখোঁজ হয়েছেন ভারতীয়-সহ ১৬ জন নাবিক। নাবিকদের মধ্যে ১৩ জনই ভারতীয়। তাঁদের উদ্ধারে অভিযান শুরু হয়েছে।
তবে এখনও পর্যন্ত কারও খোঁজ মেলেনি। ওমানের সমুদ্র নিরাপত্তা কেন্দ্র বা মেরিটাইম সিকিউরিটি সেন্টার এমনই তথ্য জানিয়েছে।সূত্রের খবর, দুর্ঘটনাটি ঘটেছে দুকমের ওমানি বন্দরের কাছে রাস মাদারাকা থেকে ২৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে। তেলের ট্যাঙ্ক ভর্তি জাহাজটি এডেনের ইয়েমেনি বন্দরের দিকে যাচ্ছিল। সে সময়ই দুর্ঘটনার কবলে পড়ে জাহাজটি। তবে কী ভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তা স্পষ্ট নয়। এমনকি সমুদ্রে তেল পড়েছে কিনা তাও জানা যায়নি। ওই জাহাজে ভারতীয়েরা ছাড়াও চার জন শ্রীলঙ্কার বাসিন্দাও ছিলেন। সকলেই কর্মসূত্রে ওমানে ছিলেন।জানা গিয়েছে, ১১৭ মিটার দীর্ঘ ট্যাঙ্কারটি ২০০৭ সালে তৈরি হয়েছিল। মূলত তেলের ট্যাঙ্ক বহন করে থাকে এটি। তবে এই জাহাজটি ছোট যাত্রাপথে মাল বহনের ক্ষেত্রেই ব্যবহার হত।ওমানের দক্ষিণ-পশ্চিমে দুকম বন্দর অবস্থিত। সেখানেই রয়েছে একটি বড় তেল শোধনাগার। প্রায়ই ছোট, বড় জাহাজ তেলের ট্যাঙ্ক নিয়ে বিভিন্ন দিকে পাড়ি দেয়। আর সেই সব জাহাজে কাজ করেন অনেক ভারতীয়ও।