
আগামী বছর বিধানসভা নির্বাচন,তার আগে ওয়াকফ নিয়ে মাঠে নামতে চলেছে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট,আইএসএফ। আগামী ২১ জানুয়ারি আইএসএফের প্রতিষ্ঠা দিবস।ওই দিনই শহিদ মিনার ময়দানে সভা ডেকেছেন নওশাদেরা।
ইতিমধ্যে শহিদ মিনার ময়দান পরিদর্শনও করেছেন ফুরফুরা শরিফের পিরজাদা। আইএসএফের তরফে জানানো হয়েছে, পুলিশের অনুমতিও তারা পেয়ে গিয়েছে।ওয়াকফ সংশোধনী বিল নিয়ে আপাতত যৌথ সংসদীয় কমিটি ,জেপিসি-তে আলোচনা চলছে। ইতিমধ্যে সেই কমিটির মেয়াদও বৃদ্ধি পেয়েছেযে কমিটিতে অত্যন্ত সক্রিয়তা দেখিয়েছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ঘটনাচক্রে, ফুরফুরা শরিফও শ্রীরামপুর লোকসভার মধ্যেই পড়ে। যদিও নওশাদের বক্তব্য, ওয়াকফ নিয়ে তৃণমূলের সক্রিয়তা বিশ্বাসযোগ্য নয়।নওশাদদের সমাবেশে ওয়াকফ সংশোধনী বিল বাতিল ছাড়াও জনজাতিদের বনাঞ্চলের অধিকার রক্ষা, আরজি করের নির্যাতিতার জন্য ন্যায় বিচারের দাবিও রয়েছে।
যদিও, নওশাদদের সমাবেশের আগেই আগামী ১৮ জানুয়ারি আরজি করে মহিলা চিকিৎসক-পড়ুয়াকে ধর্ষণ এবং খুনের মামলার রায় ঘোষণার কথা রয়েছে।







