ওয়াটগঞ্জে তরুণীকে ধর্ষণ, গ্রেফতার হাওড়ার ব্যবসায়ী 

0
442
দোকানের ভিতরে তরুণীকে ধর্ষণ ও খুনের হুমকির অভিযোগে হাওড়ার ব্যবসায়ী সুমিত আগরওয়ালকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওয়াটগঞ্জে।
পুলিশ সূত্রে খবর, জুলাই মাসের শেষের দিকে আকড়া রোডের এওয়ান মার্কেটের দোকানে ২৩ বছরের তরুণীকে ধর্ষণ করেছিলেন অভিযুক্ত ব্যবসায়ী। এমনকী ঘটনার কথা কাউকে বললে খুনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। ভয়ে পরিবারকে সেই কথা জানাননি নির্যাতিতা। বিষয়টি জানার পর মঙ্গলাবার ওয়াটগঞ্জ থানায় অভিযোগ জানান নির্যাতিতার বাবা। তার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতেই ওই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৪-র ২ নং ধারায় ধর্ষণ, ও ৭৪/৩৫১ ধারায় মহিলার উপর জোরখাটানো ও অপরাধ ঘাটানোর মামলা দায়ের করেছে পুলিশ। আরও জানা গিয়েছে, এসএসকেএম হাসপাতালে নির্যাতিতার প্রাথমিক স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।