গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Sports ওয়ানডে থেকে স্টিভ স্মিথের অবসর

    ওয়ানডে থেকে স্টিভ স্মিথের অবসর

    0
    100
    ছবি সৌজন্যে : এক্স

    ওয়ানডে ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়া স্টিভেন স্মিথ।

     তবে টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ভারতের বিপক্ষে হেরে বিদায় নেওয়ার পর ওডিআই ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা করেন। ম্যাচ শেষে তিনি দলের সতীর্থদের জানিয়েছেন যে তিনি এখনই ওডিআই ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন।স্টিভ স্মিথ ওডিআই ক্রিকেটে অস্ট্রেলিয়ার অন্যতম সফল এবং দীর্ঘস্থায়ী খেলোয়াড় হিসেবে বিদায় নিচ্ছেন।২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি লেগ-স্পিন অলরাউন্ডার হিসেবে অভিষেক হওয়া স্মিথ ১৭০টি ওডিআই ম্যাচ খেলে করেছেন ৫ হাজার ৮০০ রান। ৪৩.২৮ গড়ে, ১২টি সেঞ্চুরি এবং ৩৫টি হাফ সেঞ্চুরি রয়েছে তার। ৩৪.৬৭ গড়ে ২৮টি উইকেটও নিয়েছেন তিনি। স্টিভেন স্মিথ ২০১৫ এবং ২০২৩ সালের আইসিসি বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন।২০১৫ সালে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার ওডিআই দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব নেন। পরে অনেক সিরিজে প্যাট কামিন্সের অনুপস্থিতিতে অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

    অন্যদিকে স্টিভেন স্মিথ ২০১৫ এবং ২০২১ সালে অস্ট্রেলিয়ান পুরুষ ওডিআই প্লেয়ার অফ দ্য ইয়ার এবং ২০১৫ সালে আইসিসি পুরুষ ওডিআই টিম অফ দ্য ইয়ার-এর সদস্য নির্বাচিত হন।