ওয়েনাড়ে চূড়ান্ত পর্যায়ের উদ্ধার কাজ চলছে : বিজয়ন

0
299
Final phase of rescue operation underway in Waynad Vijayan
Final phase of rescue operation underway in Waynad Vijayan

কেরালার ওয়েনাড়ে চূড়ান্ত পর্যায়ের উদ্ধার কাজ চলছে। ওয়েনাড় বিধ্বস্ত এলাকার পরিস্থিতি নিয়ে এমনই মন্তব্য করেছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

তিনি বলেছেন, প্রাথমিক পর্যায়ে সবাইকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধারকারীরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে ধসে আটকে থাকা অসহায়দের বাঁচিয়েছেন। ১০ হাজারের বেশি গৃহহীন ৯৩টি ত্রাণ শিবিরে রয়েছেন। দুর্যোগপূর্ন এলাকা এবং ছালিয়ার নদী বরাবর অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে। প্রায় দেড় হাজারের বেশি কর্মী উদ্ধার তৎপরতায় নিয়োজিত রয়েছে। ওয়ানাড়কে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কেরালাবাসী ঐক্যবদ্ধ। শনিবার সকাল থেকে ওয়েনাড়ের  উদ্ধার অভিযানে সেনার সঙ্গে হাত মিলিয়েছে একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা। পানগোদে মারাঠা পদাতিকের একটি সেনা দল সুজিপাড়া জলপ্রপাতের নীচে আটকে পড়া বেশ কয়েকজন স্থানীয়কে উদ্ধার করে বিমানে করে নিয়ে যাওয়া হয়েছে। রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।