ওয়েনাড়ে মৃত ৪০০ পেরোল, উদ্ধারকাজ শেষ পর্যায়ে

0
182
Keralas Waynad collapse kills 19 many feared trapped
Keralas Waynad collapse kills 19 many feared trapped
ওয়েনাড়ে ভূমিধসে মৃতের সংখ্যা ৪০০ পেরিয়ে গিয়েছে।উদ্ধারকাজ শেষ পর্যায়ে। দুর্ঘটনার আট দিন পার হলেও এখনও ইট-কাঠের নীচে চাপা পড়ে থাকা দেহ উদ্ধার করছেন উদ্ধারকারী দলের সদস্যেরা।
মঙ্গলবারও বেশ কয়েকটি দেহ উদ্ধার হয়েছে। মিলেছে আরও কিছু দেহাংশ। শেষ পর্যায়ে উদ্ধারকারীরা ওয়েনাড়ের দুর্গম এলাকায় পৌঁছনোর চেষ্টা করছেন। এই দফায় চালিয়ার নদীর অববাহিকায় হেলিকপ্টারে করে পৌঁছে দেওয়া হবে উদ্ধারকারী দলের সদস্যদের। তবে সেই এলাকায় উদ্ধারকাজ করতে বেশি বাহিনী প্রথমেই পাঠানো হবে না। উদ্ধারকাজে মোতায়েন করা হয়েছে বিশেষ বাহিনী। এরমধ্যেই দুর্গম এলাকায় উদ্ধারকারী দল ও ত্রাণকর্মীদের খাবার পৌঁছে দিচ্ছে ড্রোন। ভূমিধসের পর থেকেই কার্যত বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ ব্যবস্থা। ফলে ভরসা এখন ড্রোনেই। ড্রোনের সাহায্যেই উদ্ধারকারীদের হাতে হাতে পৌঁছে দেওয়া হচ্ছে খাবারের প্যাকেট।