ওর যত বেশি জানে, তত কম মানে, ইউজিসিকে খোঁচা ব্রাত্য-র

0
166
ছবি সৌজন্যে : এক্স

ওরা যত বেশি জানে, তত কম মানে। উচ্চ শিক্ষা। ইউজিসি-র বড় রদবদলের খসড়া প্রকাশ্যে আসতেই খোঁচা দিয়েছেন ব্রাত্য বসু।

রাজ্যের শিক্ষামন্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্টে লিখেছেন উচ্চ শিক্ষাকে বেসরকারিকরণের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে। বৃহস্পতিবার খসড়াপ্রকাশ করে ইউজিসি-র চেয়ারম্যান জানিয়েছেন যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে বছরে ২ বার করে অ্যাডমিশন নেওয়ার ক্ষমতা আছে, সেই সব বিশ্ববিদ্যালয়ে দুবার অ্যাডমিশন নিতে পারবে। জুলাই-অগাস্ট এবং জানুয়ারি-ফেব্রুয়ারি সেশনে ভর্তি প্রক্রিয়া করতে পারবে তারা। সোশ্যাল মিডিয়ায় ব্রাত্য বসু লিখেছেন বিদেশের অনুকরণ করে উচ্চশিক্ষা ব্যবস্থার খোলনলচে বদল হবে।

কিন্তু অর্থ আসবে কোথা থেকে। শিক্ষামন্ত্রীর মতে এই সিদ্ধান্ত আসলে চুপি চুপি পিছনের দরজা দিয়ে উচ্চশিক্ষাকে ব্যব্বহুল এবং বেসরকারি ক্ষেত্রের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে। যাতে সাধারণ বাড়ির ছেলে মেয়েদের সাধ্যের বাইরে চলে যায়।