গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk কংগ্রেসের বৈপ্লবিক পদক্ষেপ জাতগণনা – রাহুল

    কংগ্রেসের বৈপ্লবিক পদক্ষেপ জাতগণনা – রাহুল

    0
    187
    CONGRESS ER BOIPLOBIK PADOKKHEP JATGANONA RAHUL
    CONGRESS ER BOIPLOBIK PADOKKHEP JATGANONA RAHUL
    কংগ্রেসের প্রথম বৈপ্লবিক পদক্ষেপ জাতগণনা। ওড়িশায় নির্বাচনী জনসভায় এমনই মন্তব্য করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
    তিনি বলেছেন, এই গণনার ফলে দেশের গরিব,আদিবাসী, দলিতরা নিজেদের অধিকার সম্পর্কে জানতে পারবে। বড় বড় কোম্পানি, সরকারি চাকরিতে কত গরিব,আদিবাসী, দলিত কাজ করছে তা জানা যাবে। জাতি গণনা গরিব,আদিবাসী, দলিতদের হাতিয়ার। কিন্তু মোদী মিডিয়াতে এই বিষযে দেখা যায় না। আদানি যখন এয়ারপোর্ট এবং ডিফেন্স কন্ট্রাক্ট পায়, তখন উন্নয়ন হচ্ছে বলে চিৎকার করা হয়। কিন্তু কৃষকের ঋণ মকুব হলেই বলা হয়, গরিব-কৃষকদের অভ্যাস নষ্ট করা হচ্ছে। কংগ্রেস দেশে কোটি কোটি লাখপতি বানাবে। সংবিধান নিয়ে তিনি বলেছেন, বিশ্বের কোনও শক্তি ভারতের সংবিধানকে নষ্ট করতে পারবে না। অন্যদিকে সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভীত ও সন্ত্রস্ত হয়ে পড়েছেন। প্রতিদিন জনগণের সামনে মিথ্যে কথা বলছেন। কংগ্রেসের ইস্তাহার নিয়ে একের পর এক আক্রমণ চালিয়েছেন। মোদীর গ্যারান্টি চলে গিয়েছে। ইন্ডিযা জোটের জয় স্পষ্ট হয়ে গিয়েছে।