
আর জি করকাণ্ডে সিবিআইয়ের তদন্তে প্রশ্ন তুলে কংগ্রেসের সিজিও কমপ্লেক্স ঘেরাও অভিযান ঘিরে ধুন্ধুমার। ব্যারিকেড ভেঙে সিজিও কমপ্লেক্সের ভিতরে ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়।
সিজিও কমপ্লেক্সের সামনে বসে বিক্ষোভ শুরু করেন কংগ্রেসের নেতা কর্মীরা। বিক্ষোভকারীদের বক্তব্য সারদা থেকে নারদা সিবিআইয়ের হাতে যাই তদন্ত গিয়েছে তার নিষ্পত্তি হয়নি। মমতা বন্দ্যেপাধ্যায় এবং নরেন্দ্র মোদীর সেটিং তত্ত্বের অভিযোগ করে বিক্ষোভকারীদের দাবি চিকিৎসক খুনের তদন্তে কোন পর্যায়ের রয়েছে তা সামনে আনতে হবে। এই মামলার ক্ষেত্রে এমনটা হলে ছেড়ে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। অ্যাকাডেমি অফ ফাইন আর্টস থেকে সিজিও কমপ্লেক্সের এই মিছিলের নেতৃত্বে
ছিলেন প্রদীপ ভট্টাচার্য, আব্দুল মান্নানরা।
