কংগ্রেস ও ইন্ডিয়া জোট স্বার্থপর এবং সুবিধাবাদী ঃ মোদী

0
174
CONGRESS O INDIA JOTE SWARTHOPOR O SUBIDHABADI MODI
CONGRESS O INDIA JOTE SWARTHOPOR O SUBIDHABADI MODI
কংগ্রেস ও ইন্ডিয়া জোট স্বার্থপর এবং সুবিধাবাদী। হিমাচলপ্রদেশে নির্বাচনী জনসভায় এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি বলেছেন, এদের মধ্যে তিনটি বিষয় দেখা যায়। এরা সকলেই সাম্প্রদায়িক, জাতিবাদী, পরিবারবাদী। সাধারণ মানুষের মধ্যে বহু গরিব রয়েছে, তা ৬০ বছরে বুঝতেই পারেনি কংগ্রেস। গরিব মানুষের জন্য কোনও ভাবনা চিন্তাই নেই তাঁদের। সংরক্ষণ নিয়ে কংগ্রেসকে নিশানা করেছেন তিনি। তিনি বলেছেন, হিমাচলের পাহাড় তাঁকে সাহস রাখতে শিখিয়েছে। শান্তভাবে কাজ করতে শিখিয়েছে। ভারতের অপমান তিনি কোনওভাবেই মেনে নিতে পারবেন না। অন্যদিকে কংগ্রেস ভারতের অপমান করতে ছাড়ে না। তিনি বলেছেন, কংগ্রেস সীমান্তবর্তী এলাকাগুলোকে নিজেদের পরিস্থিতির ওপর ছেড়ে দিয়েছিলো। কংগ্রেসকে ভীত ও সন্ত্রস্ত বলেও কটাক্ষ করেছে মোদী। দিল্লির যে রাজপরিবার হিমাচলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, তারা দ্বিতীয়বার হিমাচলকে ফিরেও দেখেনি।