
মুর্শিদাবাদের বহরমপুরে সাইদাবাদ এলাকার কাছে কংগ্রেস কর্মীদের বাড়িতে ভাঙচুর ও হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। খবর পেয়ে সেখানে যান বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরি।
আক্রান্তদের পাশে দাঁড়ানোর পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। শনিবার রাতে সাইদাবাদ এলাকায় কংগ্রেস নেতা কৃষ্ণ ঘোষের বাড়িতে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। মহিলাদেরও মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে সেখানে পৌঁছন অধীর চৌধুরি। সিইও মনোজ আগরওয়ালের কাছে চিঠি দিয়ে অভিযোগ জানানো হয়েছে। চিঠিতে পাপাই ঘোষের বিরুদ্ধে অভিযোগ করেছে কংগ্রেস।
অধীর চৌধুরি কংগ্রেস কর্মী সমর্থকদের প্রতিরোধ গড়ার ডাক দিয়েছেন। ঘরে লাঠি, বল্লম রাখার নিদান দিয়েছেন। বহরমপুর থানায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছেন অধীর চৌধুরি।
wb-election-2026-murshidabad-political-violence-errupts-after-polls-congress-workers-houses-vandalized









