কংগ্রেস কর্মী খুনে গ্রেফতার আরও ২, রাষ্ট্রপতিকে অধীরের চিঠি

0
656
mayna guri te pitiye khun e arrested aro 2
mayna guri te pitiye khun e arrested aro 2
ময়নাগুড়িতে কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল কর্মী নারায়ণ রায়ের ছেলেকে সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছেন মৃত কংগ্রেস কর্মীর স্ত্রী।

তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ।  মৃতের পরিবারের অভিযোগ গাছে বেঁধে পেটানোর সময় জল খেতে চেয়েছিলেন কংগ্রেস কর্মী মানিক রায়। সেইসময় মূল অভিযুক্ত তৃণমূল কর্মী নারায়ণ রায়ের ছেলে মাধব রায় মানিকের গলা টিপে ধরেন। নদী থেকে বালি চুরির প্রতিবাদকে কেন্দ্র করে বুধবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কংগ্রেসকর্মীকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ১১ জনের বিরুদ্ধে এফআইআর হলেও এখনও পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিরা পলাতক। এদিকে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিয়েছেন অধীর চৌধুরি। চিঠিতে প্রাক্তন কংগ্রেস সাংসদ লিখেছেন বাংলায বিরোধী দলের কর্মী সমর্থকদের ওপর শাসকের নিষ্ঠুর মনোভাব বারবার প্রকাশ পাচ্ছে। সন্দেশখালিকাণ্ডের প্রসঙ্গ টেনে রাষ্ট্রপতির হস্তক্ষেপের দাবি তুলেছেন অধীর চৌধুরি।