
কংগ্রেস কারুর জন্য কিছু করেনি। এবার যে কয়েকটি আসন জিতেছে, তাতেও পরের বার হারবে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে বসে মন্তব্য করেছেন ইন্ডিয়া জোটের প্রথম বৈঠকের উদ্যোক্তা জেডিইউ নেতা নীতীশ কুমার।
শুক্রবার জেডিইউ প্রধান নীতীশ কুমার ও টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নায়ডুর সমর্থনে এনডিএ-র সংসদীয় দলের নেতা হিসাবে নির্বাচিত হয়েছেন নরেন্দ্র মোদী।এদিন বৈঠকে প্রধানমন্ত্রী পাশে পরপর বসে থাকতে দেখা গিয়েছে নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নায়ডুকে। বিহারের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর পূর্ণ আস্থা রেখে বলেছেন, বিগত ১০ বছর ধরে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী রয়েছেন, আরও ৫ বছর ধরে সেবা করবেন তিনি। তাঁরা সম্পূর্ণভাবে নরেন্দ্র মোদীর পাশে আছেন। এবার কয়েকজন অপ্রয়োজনীয় কথা বলে এদিক-ওদিক আসনে জিতে গিয়েছে। আগামিবার যাতে জিততে না পারে, তা নিশ্চিত করবেন তাঁরা। বিরোধীরা কোনও সেবা করেনি। নরেন্দ্র মোদী সেবা করেছেন। আগামিদিনে বিরোধীরা কোনও সুযোগ পাবে না। বিহারে যা কাজ বাকি রয়েছে, এবার সব হয়ে যাবে। দ্রুত তাঁর শপথ গ্রহণ হয়ে যাক এটাই চান তিনি। তিনি তো চেয়েছিলেন, শুক্রবারই নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ হয়ে যাক। এদিক-ওদিক যারা করার চেষ্টা করছেন, কোনও লাভ নেই। তাঁরা সবাই প্রধানমন্ত্রীর কথা মেনে চলবেন।
