কংগ্রেস ছেড়ে বিজেপিতে তাজিন্দর সিংহ বিট্টু

0
225
Tajinder Singh Bittu left Congress to join BJP
Tajinder Singh Bittu left Congress to join BJP
লোকসভা ভোটের মুখে এ বার কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন প্রিয়াঙ্কা গান্ধীর ঘনিষ্ঠ নেতা তাজিন্দর সিংহ বিট্টু। শনিবার দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি।
হিমাচল প্রদেশে কংগ্রেসের ভারপ্রাপ্ত সম্পাদকের পদে থাকা বিট্টু শুক্রবারই দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়্গের কাছে ইস্তফাপত্র পাঠিয়েছিলেন। শনিবার তিনি জানান, দলের দেওয়া পদ এবং কংগ্রেসের সদস্যপদ ছেড়েছেন তিনি। তবে কোন কারণে বিট্টু দল ছাড়লেন, তার কারণ ব্যাখ্যা করেননি। শুধু নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ৩৫ বছর পরে ভারাক্রান্ত হৃদয়ে তিনি কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছেন। শুধু বিট্টুই নন, শনিবার বিজেপিতে যোগ দিয়েছেন মধ্যপ্রদেশের প্রাক্তন কংগ্রেস বিধায়ক হরিবল্লভ শুক্ল।