
কংগ্রেস নেতাদের শরীরে ইংরেজদের রক্ত বইছে। রাহুল গান্ধীকে নিশান করে বিস্ফোরক মন্তব্য করেছেন মধ্যপ্রদেশের বিজেপি সভাপতি বিডি শর্মা।
নির্বাচনী প্রচারে মধ্যপ্রদেশের বিজেপি সভাপতি বলেছেন, কংগ্রেস আসলে রাহুল গান্ধী ও তাঁর পরিবারের মধ্যে সীমাবদ্ধ হয়ে গিয়েছে। এবং সারা জীবন এই দলটি ডিভাইড অ্যান্ড রুল নীতি প্রয়োগ করে গিয়েছে দেশে। যেটা ইংরেজরা করত। কংগ্রেস এবং কংগ্রেসের নেতাদের রক্তে এখনও ইংরেজদের ডিএনএ ঢুকে রয়েছে। যার পরিণতি, তাঁরা শুধু বিভাজনই দেখতে পায়। দেশে কীভাবে বিভাজনের রাজনীতি করতে হবে সেই পরিকল্পনা করে চলে। প্রতিটি নির্বাচনে মানুষ দেখতে পাবেন কংগ্রেসের এই বিভাজন ও পক্ষপাতিত্ব। পাশাপাশি প্রধানমন্ত্রীর প্রশংসা করে বিজেপি নেতা বলেছেন, গত ১০ বছরে দেশের রাজনীতি পালটে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী উন্নয়নের স্বার্থে কোনও পক্ষপাতিত্ব করেননি।
congress-still-have-genes-of-britishers-in-their-blood-madhya-pradesh-bjp-chief-slam-rahul-gandhi
