
কয়েক দশক ধরে কংগ্রেস ভারতের প্রতিরক্ষাকে দুর্বল করেছে। মধ্যপ্রদেশের দামোর নির্বাচনী জনসভা থেকে এইভাবে কংগ্রেসকে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেছেন, এখন বিদেশে ব্রহ্মস মিসাইল রপ্তানি করছে ভারত। কেন্দ্রের সরকার কারও কাছে মাথা নত করে না। সরকারের কাছে দেশই অগ্রাধিকার। বিশ্বের একাধিক দেশের আর্থিক পরিস্থিতির তুলনায় ভারত অনেক উন্নত জায়গায় রয়েছে । একাধিক দেশ দেউলিয়া হয়ে গিয়েছে । এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত দ্রুত বিকশিত হওয়ার দিকে এগোচ্ছে। তিনি আরও বলেছেন, ভারতকে বিশ্বের একটি বড় শক্তিতে পরিণত করার জন্য এটি একটি নির্বাচন। বিশ্বে যখন যুদ্ধের পরিবেশ, তখন ভারতে শক্তিশালী সরকারের প্রয়োজন ।








