
ভোট জিততে দিশেহারা বাম-কংগ্রেস।তাই সমর্থন চাইছে নিষিদ্ধ সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ারও। এমনই অভিযোগ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বুধবার কেরলের এক সভা থেকে অমিত শাহ বলেছেন, সন্ত্রাসবাদকে রক্ষা করতে এবং লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার জন্য নিষিদ্ধ সংগঠনের সমর্থন চাইছে কংগ্রেস এবং সিপিএম। কয়েক বছর ধরে কেরালায় সিপিএম-এর নেতৃত্বাধীন এলডিএফ এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ-এর শাসনকালে সন্ত্রাস সুরক্ষিত ছিল।অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএফআই-এর মতো সংগঠনের থেকে দেশকে রক্ষাতে জন্য কাজ করে চলেছেন।যতদিন দেশে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় থাকবে ততদিন পিএফআই নিষিদ্ধ থাকবে। এবং দেশের কোথাও তাদের কাজ করতে দেওয়া হবে না। দেশের জাতীয় নিরাপত্তার সঙ্গে কোনও রকম আপোস করা হবে না। কংগ্রেস এবং সিপিএমকে নিশানা করে অমিত শাহ বলেছেন, উভয় দলই পশ্চিমবঙ্গ এবং কেরলে একে অপরের সঙ্গে লড়াই করার অভিনয় করে। কিন্তু দেশের অন্যান্য রাজ্যে তারা একসঙ্গে কাজ করে। বিশ্বে এবং ভারতে কমিউনিস্টরা শেষ হয়ে গিয়েছে। একইভাবে দেশ কংগ্রেসেরও পতন দেখছে।এখন বিজেপির সময়।
