
বাংলাদেশে বিভিন্ন সরকারি ভবনে ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, এই অবস্থায় কলকাতা বাংলাদেশ উপ হাইকমিশনের অফিসের সামনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট পদমর্যাদার অফিসার সহ পুলিশবাহিনী দিয়ে ঘিরে রাখা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে অন্তত ১৫ থেকে ২০ জন কনস্টেবলকে মোতায়েন করা হয়েছে। এছাড়াও মহিলা পুলিশকর্মীও রয়েছেন। বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে বিক্ষোভ আটকাতেই এই পদক্ষেপ বলে পুলিশ সূত্রে খবর।
