কড়া নিরাপত্তায় সীমান্ত, দেশে ফেরার হিড়িকও  

0
113
The border under tight security the urge to return to the country
The border under tight security the urge to return to the country

বাংলাদেশে উত্তাল পরিস্থিতির মধ্যেই উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্তের অবস্থা খতিয়ে দেখতে আসছেন বিএসএফের ডিজি দিলজিত সিং চৌধুরী।

সেক্ষেত্রে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, পেট্রাপোলে পৌঁছে আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন ডিজি। এদিকে নদীয়ার ভারত-বাংলাদেশের গেদে সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে আসা এবং প্রত্যেকের ফিরে যাওয়ার ব্যস্ততা তুঙ্গে রয়েছে। মঙ্গলবার ভোর হতে না হতেই বাংলাদেশিদের ভারতে ফিরে আসার ব্যস্ততা গেদে সীমান্ত দিয়ে। যদিও গেদে সীমান্ত দিয়ে যে মৈত্রী এক্সপ্রেস চলতো বাংলাদেশের অগ্নিগর্ভ কারণের ফলে আপাতত স্থগিত রাখা হয়েছে। একইভাবে  কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ভারত-বাংলাদেশ সীমান্তগুলি। উত্তরে চ্যাংড়াবান্ধা, হিলি থেকে দক্ষিণের সন্দেশখালি, সর্বত্র এক ছবি। সীমান্তে হাইঅ্যালার্ট জারি করেছে বিএসএফ। পেট্রাপোল সীমান্তে তৎপর ভারতীয় সেনা। সীমান্তের দু’পারেই দেশে ঢোকার তৎপরতা। আবার নদিয়ায় চাপড়া সীমান্তেও কড়া নজরদারি। নিরাপত্তার বেষ্টনিতে মোড়া সীমান্ত। অন্যদিকে, ফুলবাড়ি সীমান্তের ঠিক ওপারে বাংলাদেশের গেটে বিক্ষোভ। আগুন জ্বালানো হয়।