কড়েয়ায় মোবাইল চোর সন্দেহে পায়ে ড্রিল

0
131
মহেশতলাকাণ্ডে এখনও নিখোঁজ নাবালক তারমধ্যেই আবারও মোবাইল চোর সন্দেহে চারদিন ধরে আটকে রেখে মার, ড্রিল মেশিন দিয়ে পা ফুটো করে দেওয়ার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে কড়েয়ার বাসিন্দা বছর ২৭-র ওই যুবক পেশায় ভ্যানচালক। রবিবার সকালে কাজে বেরিয়েছিলেন তিনি। ওইদিন দুপুরে বাড়ির কাছেই রাস্তায় ফেলে যুবককে মারধরের অভিযোগ ওঠে। সেই খবর পেয়ে পরিবারের লোকজন সেখানে গেলে তার কোনও খোঁজ মেলেনি। এরপর থেকে চারদিন নিখোঁজ ছিলেন ওই যুবক। এরপর বুধবার গুরুতর জখম অবস্থায় কুষ্টিয়া রোডের ধারে উদ্ধার করা হয় যুবককে।