কতজনকে বিষ দিয়েছেন বলুন মুখ্যমন্ত্রী : শুভেন্দু

0
171

মেদিনীপুরে স্যালাইন কাণ্ডে মৃত প্রসূতির পরিবারের সঙ্গে দেখা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপরই মামনি রুইদাসের বাড়ি থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে শুভেন্দু বলেছেন, বিষ স্যালাইনে মৃত্যুর গোটা দায় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তাঁকেই নিতে হবে। শুভেন্দু জানান, ১৩ ডিসেম্বর কর্নাটক সরকার রাজ্য সরকারকে বলেছিল এই ওষুধ দেওয়া বন্ধ করতে। তারপরও স্বাস্থ্য-র স্পেশ্যাল সেক্রেটারি বলেছেন, ১০ ডিসেম্বর এটা জানতে পেরেছেন।