কথা বলবেন শুধুই সৌগত, মদনের মুখে কুলুপ পরালো তৃণমূল

0
185
JAYANT R SADA OTTALIKAR KOTHA JANTEN E NA SOUGATA MADAN RA
JAYANT R SADA OTTALIKAR KOTHA JANTEN E NA SOUGATA MADAN RA

কামারহাটিকাণ্ডের পর মদন মিত্র-র মুখে কুলুপ পরালো তৃণমূল। কামারহাটি সংক্রান্ত বিবৃতি দেবেন একমাত্র সৌগত রায়। এলাকার বিধায়ক হয়েও কার্যত কামারহাটি নিয়ে মুখ বন্ধ হয়েই থাকতে হবে মদন মিত্রকে।

বৈঠকে এমনই সিদ্ধান্তের কথা জানিয়েছেন সৌগত রায়। দমদমের সাংসদ সৌগত রায় ছাড়া অন্য কেউ বিবৃতি দিলে দলবিরোধী বলে গণ্য হবে। সৌগত রায় আরও বলেছেন প্রোমোটার, সমাজবিরোধীদের সঙ্গে সম্পক রাখবে না তৃণমূল। আড়িয়াদহকাণ্ডের পর সৌগত রায় ও মদন মিত্র-র সঙ্গে অভিযুক্ত জয়ন্ত সিংয়ের একাধিক ছবি ভাইরাল হতে অস্বস্তিতে পড়ে তৃণমূল। এই অবস্থায় কামরহাটি পুরসভায় বিধায়ক ও চেয়ারম্যানদের নিয়ে দেড় ঘণ্টা বৈঠক করেন সাংসদ সৌগত রায়। এরপরেই সাংবাদিক বৈঠকে কার্যত জয়ন্ত সিংয়ের সঙ্গে তাঁদের ঘনিষ্ঠতার দায় কার্যত ঝেড়ে ফেলেছেন সৌগত রায়, মদন মিত্ররা। সৌগত রায় বলেছেন দলের বিরুদ্ধে কেউ বাইরে কিছু বলবে না। অতীতে ভুল হলে সংশোধন করা হবে। প্রোমোটার ও সমাজবিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখলে শোকজ করা হবে। পরে বরখাস্তও করা হতে পারে।