কন্যাসন্তানকে বরণ করে বাড়ি নিয়ে গেলেন গর্বিত বাবা 

0
430
The proud father welcomed the daughter and took her home
The proud father welcomed the daughter and took her home
সমাজে এখনও যেখানে মেয়ে সন্তান জন্মালে পরিবারের খোঁটা থেকে শুরু করে হাসপাতালে ফেলে যাওয়ার মতন ঘটনা ঘটে।
তবে এক ভিন্ন ছবি উঠে এসেছে মুর্শিদাবাদের সাগরদিঘি থানার রতনপুরে। যেখানে কন্যাসন্তান জন্ম নেওয়ায় গাড়ি সাজিয়ে মেয়েকে বরণ করে বাড়ি নিয়ে গেলেন বাবা। মুর্শিদাবাদের রতনপুরের বাসিন্দা ইউসুফ হাসান পেশায় কম্পিউটার সেন্টার চালান। ওই যুবকের সঙ্গে বছরখানেক আগে রুকসা পারভীনের বিয়ে হয়। বৃহস্পতিবার ফুল, বেলুন দিয়ে চারচাকা গাড়ি সাজিয়ে স্বাস্থ্যকর্মীদের মিষ্টিমুখ করিয়ে মেয়েকে বাড়ি নিয়ে যান ইউসুফ হাসান। আর তাঁদের কন্যাসন্তান হওয়ায় খুশির অন্ত নেই পরিবারে।