কপ্টারে রামলালার দিব্য অভিষেক দেখলেন মোদী 

0
167
Modi saw the inauguration of Ramlala in a copter
Modi saw the inauguration of Ramlala in a copter

রামনবমীতে ভোটপ্রচারের মধ্যেই কপ্টারে বসে রামমন্দিরের রামলালার দিব্য অভিষেক দেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার প্রচারের জন্য অসমের নলবাড়িতে গিয়েছিলেন তিনি।

সেই জনসভা থেকে ফেরার পথে ভার্চুয়ালি অযোধ্যায় শ্রী রামচন্দ্রের সূর্য তিলকের দৈবিক মুহূর্ত প্রত্যক্ষ করেছেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন নবরাত্রির উপবাস করছেন। সেই কারণে দেশের যে কোনও জায়গায় প্রচারে গেলেই তিনি কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলছেন। কোনও উত্তরীয় পরছেন না। কারও প্রণামও নিচ্ছেন না। ফুল, মালা, উপহার থেকে দূরত্ব বজায় রাখছেন। খাওয়াদাওয়ার তো প্রশ্নই ওঠে না।এদিন দেশবাসীকে রামনবমীর শুভেচ্ছাও জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী বলেছেন,  রামমন্দির প্রতিষ্ঠার পর প্রথম রামনবমী। এই দিনের অপেক্ষায় ছিলেন দেশবাসী। ভগবান রামের আদর্শই উন্নত ভারত গড়ার শক্তিশালী ভিত্তি হয়ে উঠবে। রামের আশীর্বাদ স্বনির্ভর ভারতের সংকল্পে নতুন শক্তি জোগাবে। অন্যদিকে রাষ্ট্রপতি ডক্টর দ্রৌপদী মুর্মু দেশবাসীকে রামনবমীর শুভেচ্ছা জানিয়েছেন। বলেছেন, নিঃস্বার্থ প্রেম, পরাক্রম এবং উদারতাকে সর্বদা আদর্শ স্থাপনকারী সীমান্ত পুরুষোত্তম প্রভু শ্রীরামের সমগ্র জীবন মানবজাতির জন্য প্রেরণা।এই শুভ দিন সকলের জীবন সমৃদ্ধি হোক।