
বিহারের প্রচারে গিয়ে অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।জানা গিয়েছে, সোমবার বেগুসরাইয়ে প্রচারে গিয়েছিলেন অমিত শাহ।
বেগুসরাইতে উড়ানের সময় কিছুক্ষণের জন্য ভারসাম্য হারায় তাঁর কপ্টার। ইতিমধ্যে ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।তবে ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ।ভিডিওতে দেখা গিয়েছে, উড়ানের সময় ডান দিকে হেলে যায় কপ্টার। প্রায় মাটি ছুঁয়ে ফেলছিল। তখনই কপ্টার নিয়ন্ত্রণে আনতে সমর্থ হন চালক। তারপর আবার সোজা হয়ে উড়তে শুরু করে সেটি। বিহারে নীতীশ কুমারের জেডিইউয়ের সঙ্গে জোট বেঁধে লোকসভা ভোটে লড়ছে বিজেপি। রাজ্যে ৪০টি লোকসভা আসনের মধ্যে ১৭টি লোকসভা আসনে লড়ছে তারা। জেডিইউ লড়ছে ১৬টি আসনে। বাকি আসনে লড়ছে চিরাগ পাসোয়ানের এলজেপি, জিতনরাম মাঝির হাম এবং অন্য শরিকদল।








