কবিগুরুকে শ্রদ্ধা প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর, বিশ্বভারতী-সহ গোটা রাজ্যে পালন

0
747
Respect to Kabiguru is observed by the Prime Minister Chief Minister Visva Bharati and the entire state
Respect to Kabiguru is observed by the Prime Minister Chief Minister Visva Bharati and the entire state

বিশ্বভারতীর পাশাপাশি গোটা রাজ্যে পালিত হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। এই উপলক্ষে নিজেদের এক্স হ্যান্ডলে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়   এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথা মেনে শান্তিনিকেতনের গৌর প্রাঙ্গনে বৈতালিক অনুষ্ঠান হয়েছে।

ভোর সাড়ে পাঁচটার বৈতালিকে অংশ নিয়েছিলেন বহু রবীন্দ্র অনুরাগী। গৌর প্রাঙ্গনে ছিল না তিলধারণের জায়গা। সকাল সাড়ে ৬টায় রবীন্দভবনে কবিকণ্ঠে শোনানো হয়েছে গান। সকাল ৭টায় উপাসনা গৃহে উপাসনার পর সকাল পৌনে ৯টায় মাধবী বিতানে কবির জন্মোৎসব পালিত হয়েছে। সন্ধ্যায় গৌর প্রাঙ্গনেই আয়োজিত হবে রবীন্দ্র নৃত্যনাট্য। এ বছরও রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য-সহ ছাত্র, ছাত্রী, অধ্যাপক সকলেই।শুধু শান্তিনিকেতন বা বিশ্বভারতীই নয়, গোটা বাংলা তথা দেশেই পালিত হচ্ছে বিশ্বকবির জন্মদিন। কলকাতায় কবির বাড়ি জোড়াসাঁকোতেও সারা দিন ধরে বিভিন্ন অনুষ্ঠান চলবে। রবীন্দ্র জয়ন্তীর দিন সকালেই কবিগুরুকে প্রণাম জানিয়ে মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডলে লিখেছেন, দেশ, কালের গণ্ডি পেরিয়ে আজও আমাদের আনন্দ-বেদনায়, আশা-নিরাশায়, সঙ্কট-সাফল্যে, উৎসব-পার্বণে তিনিই পরম আশ্রয়— আত্মার আত্মীয়। প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডলে লিখেছেন, রবীন্দ্রনাথের সহিষ্ণু প্রজ্ঞা এবং প্রতিভা প্রজন্মের পর প্রজন্ম ধরে অসংখ্য মানুষকে অনুপ্রাণিত এবং আলোকিত করতে থাকবে।