
মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস আদৌ কৃষ্ণাঙ্গ নাকি বর্ণের রাজনীতি করছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তাঁর এই মন্তব্যের জেরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, কমলা হ্যারিস ভারতীয় বংশোদ্ভূত বলে জানতেন। নিজেও বরাবর ভারতীয় ঐতিহ্যের প্রচার করেছেন। কয়েক বছর আগে পর্যন্তও তিনি জানতেন না যে উঁনি কৃষ্ণাঙ্গ। যখন উঁনি কৃষ্ণাঙ্গ হয়ে গেল, তখন জানলেন। এখন ও কৃষ্ণাঙ্গ হিসাবে পরিচিত হতে চায়। তাই তিনি ঠিক জানেন না, কামলা হারিস ভারতীয় নাকি কৃষ্ণাঙ্গ? নিজের বক্তব্যের সাফাই দিয়ে প্রাক্তন প্রেসিডেন্ট আরও বলেন, তিনি উভয় জাতি-সম্প্রদায়কেই সম্মান করেন, কিন্তু ও করে না, তা স্পষ্ট বোঝা যাচ্ছে। কারণ এতদিন ও ভারতীয় ছিল, হঠাৎ ও কৃৃষ্ণাঙ্গ হয়ে গেল। হোয়াইট হাউসের তরফেও প্রাক্তন প্রেসিডেন্টের এই মন্তব্যের সমালোচনা করা হয়।
