কয়লাপাচারকাণ্ডে গ্রেফতার ইসিএলের প্রাক্তন জিএম সহ ৩

0
146
KOYLA PACHAR KANDE GREFTAR ECL ER PRAKTON GM SAHO 3
KOYLA PACHAR KANDE GREFTAR ECL ER PRAKTON GM SAHO 3

কয়লাপাচারকাণ্ডে ইসিএলের প্রাক্তন জিএম সহ ২ জনকে গ্রেফতার করেছে সিবিআই। মঙ্গলবার নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের জন্য ইসিএলের প্রাক্তন জিএম অমিত কুমার ধর এবং ২ কয়লা কারবারি বাপি ঠাকুর এবং বিদ্যাসাগর দাসকে ডেকে পাঠিয়েছিল সিবিআই।

দীর্ঘ জেরার পর বিকেলেই তাঁদেরকে গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। এর আগে শুক্রবার ইসিএলের জিএম নরেশ সাহা এবং কয়লা কারবারি অশ্বিনী যাদবকে গ্রেফতার করেছিল সিবিআই। তাদের ১০ দিনের জেল হেফাজত হয়েছে। ২ জুলাই কয়লাপাচারকাণ্ডে চার্জ গঠন করতে পারে সিবিআই। ওই চার্জশিটে চার্জশিটে নাম থাকা ৪৩ জনের মধ্যে ৪২ জনকেই আদালতে হাজির করানো হতে পারে আদালতে। ইসিএল কর্তা নরেশ সাহা এবং কয়লা কারবারি অশ্বিনী যাদবের গ্রেফতারের ৫ দিনের মধ্যেই ফের ৩ জনকে গ্রেফতার করেছে সিবিআই।