কয়লা পাচার মামলার চার্জশিট গঠন পিছল 

0
440
Formation of charge sheet in coal smuggling case slipped
Formation of charge sheet in coal smuggling case slipped
অনুপ মাজি ওরফে লালা-সহ ৪৩ জন হাজির থাকলেও আসেননি জয়দেব মণ্ডল, বিনয় মিশ্র-সহ ৩। যার জেরে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে ফের পিছিয়ে গিয়েছে কয়লা পাচার মামলার চার্জ গঠন।
পরবর্তী শুনানি আগামী ৩ জুলাই। কয়লা পাচার মামলার কিংপিন অনুপ মাজি ওরফে লালাকে গ্রেফতার করা না গেলেও গৃহবন্দি করতে পেরেছে আসানসোল সিবিআই আদালত। লালাকে সামনে রেখেই কয়লা কাণ্ডে তদন্তের চার্জশিট গঠন হওয়ার কথা ছিল মঙ্গলবার। কিন্তু শেষ মুহূর্তে গিয়ে হল না চার্জ গঠন। এ বিষয়ে অনুপ মাজির আইনজীবী জানিয়েছেন, এদিন তিন জন অনুপস্থিত ছিলেন। এছাড়া সিবিআইয়ের তরফে যে কপি দেওয়া হয়েছে তা এত অল্প সময়ে পড়া সম্ভব হয়নি। যার ফলে তাঁরা সময় চেয়েছিলেন। পরবর্তী শুনানির দিন প্রত্যেককে হাজির হতে হবে। কেউ অসুস্থ থাকলে তাঁকে অ্যাম্বুল্যান্সে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের নির্দেশে ২০১৯ সালের শেষে কয়লা কাণ্ডের তদন্তভার গ্রহণ করেছে সিবিআই। ২০২০ সালের ২৭ নভেম্বর প্রথম অভিযোগ দায়ের করে সিবিআই। ২০২২ সালের ১৯ জুলাই আসানসোলের বিশেষ সিবিআই আদালতে ৪১ জন অভিযুক্তের নামে প্রথম চার্জশিট জমা করা হয়।