করোনায় প্রথম মৃত্যু, দেশে প্রথম পশ্চিমবঙ্গ

0
152

করোনায় রাজ্যে প্রথম মৃত্যু হয়েছে বছর ৪৩ এর এক মহিলার। সূত্রের খবর গত কয়েকদিন ধরেই আলিপুরের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন কলকাতার বাসিন্দা ওই মৃত মহিলা। শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। দিন কয়েক আগেই কোভিড টেস্টে পজিটিভ আসে তাঁর রিপোর্টে। তারপরেই তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। চিকিৎসকের জানিয়েছেন, হৃদযন্ত্র বিকল, কিডনি ক্ষতিগ্রস্ত হয়ে সেপটিক-শকে চলে গিয়েছিলেন তিনি। সোমবার তাঁর মৃত্য হয়েছে। চলতি বছরে কোভিডে রাজ্যে এটাই প্রথম মৃত্যু। পশ্চিমবঙ্গে বর্তমানে ৩৭২ জন করোনা অ্যাক্টিভ রোগীর সন্ধান মিলেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৪১ জন। সোমবার করোনা আক্রান্ত হয়ে সারা দেশে মোট পাঁচ জনের মৃত্যু হয়েছে।