
কর্ণাটকে রাজ্য – রাজ্যপাল সংঘাত চরমে। মন্ত্রীসভার লিখে দেওয়া ভাষণ পাঠ না করে বিধানসভা ছেড়ে বেরিয়ে গেলেন কর্ণাটকের রাজ্যপাল তাওয়ার চাঁদ গেহলট।
এ প্রসঙ্গে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেছেন , সরকারের লিখে দেওয়া ভাষণ পাঠ না-করে তিনি সংবিধান ভেঙেছেন , সংবিধানকে অপমান করেছেন। মাত্র দু’লাইনেই নিজের ভাষণ শেষ করেছেন তিনি। প্রত্যেক নতুন বছরে রাজ্যপালকে বিধানসভার যৌথ সংসদীয় সভায় বক্তব্য রাখতে হয়। কিন্তু রাজ্যপাল সরকারের প্রস্তুত করা ভাষণ পাঠ না করে হিন্দিতে বলেন, কর্ণাটক সরকার রাজ্যের অর্থনৈতিক, সামাজিক ও পরিকাঠামোগত উন্নয়ন দ্বিগুণ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
জয় হিন্দ, জয় কর্নাটক। কর্ণাটকে কংগ্রেস সরকারের লিখে দেওয়া ভাষণ রাজ্যপাল পাঠ না করায় হট্টগোল শুরু হয়ে যায় বিধানসভায়। রাজ্যপালের বিরুদ্ধে ‘ধিক্কার’ স্লোগানও ওঠে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী আরও বলেছেন, এই আচরণের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়া হবে কি না, তা-ও ভেবে দেখা হবে। প্রসঙ্গত, চলতি সপ্তাহে আরও দুই বিজেপিশাসিত রাজ্য তামিলনাড়ু ও করলে একই রকমের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে।





