কর্নাটকে বেসরকারি চাকরিতে ভূমিপুত্রদের সংরক্ষণ

0
156
Reservation of Bhoomiputras in private jobs in Karnataka
Reservation of Bhoomiputras in private jobs in Karnataka
কর্নাটকে বেসরকারি চাকরিতে শুধুমাত্র কন্নড়ভাষীদের জন্য সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস সরকার। ইতিমধ্যে নতুন বিলে ছাড়পত্র দিয়েছে কর্নাটকের মন্ত্রিসভা।
বৃহস্পতিবার বিধানসভায় পেশ করা হতে পারে ওই বিল। বুধবার এক্স হ্যান্ডেলে এই সংক্রা্ন্ত পোস্ট করেছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। যদিও পরে ওই পোস্ট ডিলিট করা হয়।কর্নাটকের নতুন সংরক্ষণ নীতিতে বেসরকারি সংস্থার গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কন্নড়ভাষীদের নিয়োগ বাধ্যতামূলক করা হচ্ছে। অর্থাৎ স্থানীয়দের জন্য ১০০ শতাংশ সংরক্ষণ। সূত্রের খবর, নতুন বিলে বলা হয়েছে যে কোনও সংস্থাকে ম্যানেজমেন্ট ক্যাটেগরিতে কমপক্ষে ৫০ শতাংশ স্থানীয় প্রার্থী নিয়োগ করতে হবে। নন-ম্যানেজমেন্ট ক্যাটেগরিতে স্থানীয় প্রার্থীদের জন্য কমপক্ষে ৭০ শতাংশ সংরক্ষণ থাকবে।কর্নাটক স্টেট এমপ্লয়মেন্ট অফ লোকাল ক্যান্ডিডেটস ইন দ্য ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি অর আদার এসটাবলিশমেন্টস বিল-এ আরও বলা হয়েছে, বেসরকারি সংস্থায় কর্মপ্রার্থীকে কমপক্ষে দশম শ্রেণি পর্যন্ত কন্নড় ভাষা নিয়ে পড়াশোনা করতে হবে। অন্যথায় তাঁকে ভাষার পরীক্ষা দিতে হবে। বিদেশে যাওয়ার ক্ষেত্রে যেমন ভাষার দক্ষতার পরীক্ষায় বসতে হয়, কর্নাটকেও সে রকম ব্যবস্থা চালু করার প্রস্তাব করা হয়েছে বিলে।