কর্মবিরতিতে যাচ্ছেন বেসরকারি হাসপাতালের চিকিৎসকরাও

0
149
সরকারি হাসপাতালের পর এবার বেসরকারি হাসপাতালে কর্মবিরতির ঘোষণা চিকিৎসকদের। অ্যাপোলো, মণিপাল হাসপাতালের চিকিৎসকরা কর্তৃপক্ষকে কর্মবিরতির নোটিস পাঠিয়েছেন। সোমবার থেকে জরুরি বিভাগ ছাড়া অন্য বিভাগে পরিষেবা বন্ধ রাখবেন বলে ঘোষণা করেছেন।
অ্যাপোলো হাসপাতালের ২৩ জন চিকিৎসক তাঁতে স্বাক্ষর করেছেন। চিকিৎসকদের শক্তব্য তাঁরাও জুনিয়র ডাক্তারদের অনশনের পাশে রয়েছে। ১৪ অক্টোবর সোমবারের মধ্যে দাবি পূরণ না কর্মবিরতির পথেই এগোবেন তাঁরা। ১০ দফা দাবিতে ধর্মতলায় অনশনে বসেছেন জুনিয়র চিকিৎসকরা। সেই আন্দোলনকে সমর্থন জানিয়ে রাজ্যের একের পর এক মেডিক্যাল কলেজে গণইস্তফা দিয়েছেন সিনিয়র চিকিৎসকরা। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে বেসরকারি হাসপাতালগুলো।