কর্মবিরতি প্রত্যাহার, ২৪ ঘণ্টার ডেডলাইন জুনিয়রদের

0
175

কর্মবিরতি প্রত্যাহার করে নিলেও রাজ্যকে ২৪ ঘণ্টার ডেডলাইন বেধে দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। ধর্মতলায় প্রতীকী ঘড়ি হাতে জুনিয়র চিকিৎসকরা হুঁশিয়ারি দিয়েছেন ১০ দফা দাবি পূরণ না হলে আমরণ অনশন বসবেন তাঁরা। প্রতিটা মিনিট, প্রতিটা ঘণ্টার হিসেব হবে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন সাধারণ মানুষের কথা ভেবেই তারা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন। তবে লাগাতার আন্দোলন চলবে। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে দাবি করেছে ২৬ শতাংশ কাজ হয়েছে। জুনিয়র চিকিৎসকদের দাবি ৬ শতাংশও কাজ করেনি রাজ্য সরকার। ন্যায়বিচারের দাবিতে যে আন্দোলন চলেছে তা ৫৮ দিনে পড়েছে। আর জি করের মত আর একটাও ঘটনা যাতে না ঘটে, সেই কারণেই আন্দোলন।