গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Newsdesk কলকাতাতেই থাকছে ব্রিটানিয়ার অফিস : অমিত  

    কলকাতাতেই থাকছে ব্রিটানিয়ার অফিস : অমিত  

    0
    173
    Britannia office in Kolkata Amit
    Britannia office in Kolkata Amit

    কলকাতাতেই ব্রিটানিয়া রেজিস্ট্রেশন অফিস থাকছে। তারাতলার কারখানা বন্ধ ইস্যুতে মন্তব্য করেছেন রাজ্যের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র। 

    তারাতলায় বন্ধ হয়ে গিয়েছে ব্রিটানিয়া সংস্থার কারখানা। আর কারখানা বন্ধ হয়ে যাওয়ায় তৈরি হয় জল্পনা। এই আবহে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমিত মিত্র বলেছেন, ব্রিটানিয়া কোম্পানির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বিদেশ থেকে ফোন করেছিলেন। তিনি জানিয়েছেন, ব্রিটানিয়া কোম্পানি রাজ্যের প্রতি দায়বদ্ধ। কারখানা বন্ধের কোনও প্রশ্নই নেই। বরং তারা রাজ্যে কোম্পানিকে কীভাবে আরও শক্তিশালী করা যায় তা দেখা হবে। রাজ্যের সঙ্গে বৈঠকে বসা হবে বলেও জানিয়েছেন। অমিত মিত্র আরও বলেছেন, ব্রিটানিয়ার রেজিস্ট্রেশন অফিস কলকাতায় আছে, থাকবে। শেয়ার হোল্ডারদের মিটিংও কলকাতায় হতো, তাই হবে। সংস্থার দাবি, ব্রিটানিয়া চলে যাচ্ছে বলে যেটা ছড়ানো হচ্ছে তা উদ্দেশ্যপ্রণোদিত।অন্যদিকে, মঙ্গলবার ব্রিটানিয়া কোম্পানির মধ্যে বৈঠক করেছে ম্যানেজমেন্ট ইউনিয়ন এবং অস্থায়ী কর্মীরা।সেই কংগ্রেসের তরফ থেকে আশুতোষ চট্টোপাধ্যায়-সহ তিনজনের প্রতিনিধি দল ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলতে আসলেও, তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি।