কলকাতাতে ঝিরিঝিরি বৃষ্টি, মেঘলা আকাশ  

0
225
Heavy rain cloudy sky in Kolkata
Heavy rain cloudy sky in Kolkata
শনিবার সকাল থেকেই কলকাতার আকাশ ছিল মেঘলা। শহরের বিস্তীর্ণ এলাকায় ঝিরিঝিরি বৃষ্টিও হয়েছে। সারাদিনই কলকাতা সহ শহরতলীর বিস্তীর্ণ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে।
সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও। হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা, হুগলি এবং উত্তর ২৪ পরগনার কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। দক্ষিণ কলকাতায় বৃষ্টি চলছে। রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। এ ছাড়া, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমেও শনিবারের পর থেকে আর বৃষ্টি হবে না। এদিকে  শনিবার এবং রবিবার দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা খুব জোরালো নয়।