
সরস্বতীপুজোয় পারণপতন হলেও যেণর বাড়তে শুরু করেছে তাপমাত্রা। আপাতত স্বাভাবিকের উপরেই রয়েছে কলকাতার তাপমাত্রা।
দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো ১২-১৩ ডিগ্রির ঘরে থাকলেও কলকাতার তাপমাত্রা অনেকটাই বেড়ে ১৫.৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিসের পূর্বাভাস পরবর্তী ৭ দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না। উত্তরবঙ্গের ক্ষেত্রেও রয়েছে, একই পূর্বাভাস।
তবে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। উত্তরবঙ্গে কুয়াশার দাপট থাকবে আগামী ৪ দিন। উত্তবের সব জেলাতেই কম বেশি কুয়াশা থাকবে।
